সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতনকাঠামোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এবার থেকে চালু হবে নববর্ষ ভাতা। কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ করে নববর্ষ ভাতা পাবেন।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

অনুমোদন পাওয়া বেতনকাঠামো অনুযায়ী বাড়ি ভাড়া ছাড়া সব ভাতা দেওয়া হবে নির্ধারিত হারে। গত জুলাই মাস থেকে বেতন দেওয়া হলেও ভাতা কার্যকর হবে ২০১৬ সাল থেকে।

অষ্টম পে-স্কেলে সর্বোচ্চ বেতন হচ্ছে ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা। নতুন কাঠামোতে বেতনের গ্রেড থাকছে ২০টি।

এমকে