লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মিম নামে তিন মাস বয়সী এক শিশু চুরি হয়েছে। সে উপজেলার তোরাবগঞ্জের বাসিন্দা নুরুল আমিনের মেয়ে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার নুরুল আমিনের স্ত্রী শামছুন নাহার তার মেয়ের চিকিৎসা নিতে হাসপাতালের আউটডোরে অপেক্ষা করছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে অজ্ঞাতপরিচয় এক নারী শিশুটিকে কোলে নিয়ে কৌশলে পালিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফুর রহমান জানান, আউটডোরে চিকিৎসা নিতে আসা এক শিশু চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, বিষয়টি তার জানা নেই। তবে এ ব্যাপারে খোঁজখরব নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমকে





