প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য বেগম শাহীন খানকে সচিব করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে।

ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের সদস্যের দায়িত্বে ছিলেন শাহীন খান। প্রাইভেটাইজেশন কমিশনের সদস্যের পদটি সচিব পদমর্যাদার।

রেওয়াজ অনুযায়ী, পদোন্নতি দিয়ে শাহীন খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এর আগে তিনি মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

এসটি