নারায়ণগঞ্জ-৫ উপনির্বাচনে ভোটের কয়েকটি কেন্দ্রে অমুছনিয় কালির সংকট দেখা দিয়েছে। শহরের প্রাণ কেন্দ্র আমলাপাড়া আদর্শ শিশু কল্যান বিদ্যালয়ে সকাল ১০টায় এ সংকট দেখা দেয়।
এ কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ১ নম্বর বুথে ৫৬৮ ভোটারের মধ্যে ২৮টি ভোট পরে। ৩ নম্বর বুথে ৬৭৩ ভোটারের মধ্যে ৩০টি ভোট পরে। ৪ নম্বর বুথে ৭২০ ভোটারের মধ্যে ৫৪টি ভোট পরে।
এরই মধ্যে ওই কেন্দ্রে অমুছনিয় কালির কলমগুলো অকেজো হয়ে যায়। কলমগুলোর মাথা নষ্ট হয়ে যায়। এ ব্যপারে প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আলীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, নষ্ট হলে কলম দেয়া হবে। অতিরিক্ত কলম রয়েছে।
পরবর্তিতে নিজেই সকল বুথে গিয়ে দেখেন সব গুলো বুথের কলম অকেজো হয়ে গেছে। এ সময় তার কাছে থাকা অতিরিক্ত কলম দু’টি বুথে দেয়া হলেও বাকী দু’টি বুথে নষ্ট কলম দিয়ে ভোট গ্রহণ চলতে থাকে।
একই অবস্থা দেখা গেছে অন্যান্য কেন্দ্রেও। নিতাইগঞ্জের আদর্শ বালিকা বিদ্যালয়, ডিআইটি এলাকার গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়, দেওভোগ আখড়ার লক্ষ্মী নরায়ণ বালিকা বিদ্যালয়সহ কয়েকটি ভোট কেন্দ্রে গিয়ে দেখাগেছে এ অবস্থা।
ঢাকা, এএইচ, ২৬ জুন(টাইমনিউজবিডি.কম) // এআর





