কেরাণীগঞ্জে ডাকাত সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। আহত অবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে আরো পাঁচজনকে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. মজিবর রহমান জানান, সোমবার রাতে উপজেলার রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজনের নাম সোহাগ (২৮)। সোহাগ মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার দক্ষিণ মেদেনিম গ্রামের রহিতের ছেলে।
অন্যদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সোমবার রাতে একদল ডাকাত রসুলপুর এলাকা দিয়ে মানিকগঞ্জের সিংগাইর যাচ্ছিল ডাকাতি করতে।
এ সময় এলাকাবাসী টের পেলে তাদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে এলাকাবাসী সাত ডাকাতকে ধরে ফেলে এবং বেদম পিটুনি দেয়।
এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত অবস্থায় আরো পাঁচজনকে এলাকাবাসী পুলিশে সোপর্দ করে।
আহতদের মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।
এসএইচ





