জামালপুর থেকে অপহরণের শিকার জ্যোতি (১৯) নামের এক তরুণীকে রাজধানীর কদমতলী এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব।

রোববার রাতের ওই ঘটনায় দুই অপহরণকারীকেও আটক করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. মাকসুদুল আলম সোমবার দুপুরে জানান, কদমতলীর পূর্ব দনিয়া এলাকা থেকে জ্যোতিকে উদ্ধার করে র‌্যাব- ১০ সদস্যরা। ৯ সেপ্টেম্বর জামালপুর থেকে ওই তরুণীকে অপহরণ করা হয়।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেএইচ