রুবেল মিয়া (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে নেত্রকোনা সদর উপজেলার বাহিরচাপড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। তার বাবার নাম জজ মিয়া।
শনিবার সকালে নেত্রকোনা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, সকাল ১০টার দিকে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
জেএ





