যশোরে স্বামীর হাতে নির্মমভাবে খুন হয়েছেন মমতাজ বেগম নামে এক গৃহবধূ। রবিবার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে যশোরের সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক স্বামী সুজন পলাতক রয়েছে। সুজন ওই গ্রামের মিলনের ছেলে।

বসুন্দিয়া ক্যাম্পের আইসি (এসআই) জাফর আহম্মেদ জানান, যশোরের চৌগাছার মমতাজের সঙ্গে সুজনের প্রেমের সম্পর্ক ছিল। সপ্তাহখানেক আগে মমতাজের সঙ্গে সুজনের বিয়ে হয়। রবিবার সন্ধ্যার দিকে সুজন মমতাজকে জবাই করে হত্যা করে।

তবে কি কারণে তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। হত্যার পর থেকে সুজন পলাতক রয়েছে। মমতাজের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


এমএনজে