রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (২৩ অক্টোবর) রাত ৯টা ৫৮ মিনিটের দিকে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করে। রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা মো: রায়হান এসব তথ্য নিশ্চত করেছেন।

রায়হান বলেন, “রাজধানীর উত্তর বাড্ডা সাতারকুল রোডের ৭ তলা ভবনের নিচ তলায় আগুন লাগার সংবাদ পাই আমরা। ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। পরে আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।”

এমবি