নারায়ণগঞ্জের আড়াইহাজারে পিঠার সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে তালাকপ্রাপ্ত স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও তার এক সহযোগীকে  যাবজজ্জীবন  কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার বিকেল নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুন নাহার এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন স্বামী রুস্তম আলী ও তার সহযোগী সাহা (পলাতক )।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাসমীন আহমেদ জানান,  নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৯৯৫ সালের ৩১ অক্টোবর আসমা বেগমকে বাসা থেকে ডেকে এনে ভাপা  পিঠার সঙ্গে বিষ  মিশিয়ে খাওয়ান তার সাবেক স্বামী রুস্তম আলী ও  সহযোগী সাহা।  ওই পিঠা খাওয়ার পর পরই আসমা বেগম অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় পথে  মৃত্যু হয়।

এ ঘটনায় বড় বোন সখিনা বেগম বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা দায়ের করেন। আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। আদালত  দীর্ঘ ২১ বছর পর এই মামলার রায় ঘোষণা করেন।

এমই