নোয়াখালীতে দ্বীপ উন্নয়ন সংস্থার বাংলাদেশের উপকুলবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ,বাজার সুবিধা প্রদান এবং অধিকার ও স্বচ্ছতা প্রদান করা বিয়ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত।
বুধবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দ্বীপ উন্নয়ন সংস্থার কার্যনিবাহী পরিষদ সভাপতি অধ্যক্ষ মো. এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।
এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা নিবাহী কর্মকর্তা নুরুল ইসলাম, সূবর্ণচর উপজেলা চেয়ারম্যান খায়রুল আনম সেলিম, কোডেক প্রকল্প ব্যবস্থাপক,স্থানীয় সাংবাদিকও বিভিন্ন প্রকল্প ও সংস্থার প্রতিনিধিবৃন্দ।
এসএইচ





