চলতি অর্থবছরের মতো ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিতই রাখা হয়েছে।
এ অর্থবছরের জন্য ব্যক্তি খাতে করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকা রাখার প্রস্তাব করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট পেশ করেছেন।
চলতি অর্থবছরের মতো ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও মহিলা ও ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতাদের করমুক্ত সীমা ৩ লাখ টাকা রাখা হয়েছে।
চলতি অর্থবছরের মতোই প্রতিবন্ধীদের করমুক্ত আয়ের সীমা ৪ লাখ টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা রাখা হয়েছে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে।
ব্যক্তি শ্রেণীর আয় আড়াই লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখার পাশাপাশি ৪ লাখ টাকা পর্যন্ত ১০ শতাংশ, ৫ লাখ টাকা পর্যন্ত ১৫ শতাংশ, ৬ লাখ টাকা পর্যন্ত ২০ শতাংশ, ৩০ লাখ টাকা পর্যন্ত ২৫ শতাংশ এবং তার বেশি আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ আয়কর নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
এমবি





