রাজধানীর ধানমন্ডিতে বাসের ধাক্কায় ইমাম হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই বাস ও চালককে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।

নিহত ইমাম হোসেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাকের বিবিএ’র ছাত্র। তিনি ধানমন্ডির ১ নম্বর রোডের একটি বাড়িতে বসবাস করতেন।

শনিবার রাতে স্থানীয় বাংলাদেশ মেডিকেল কলেজ সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল হক জানান, শনিবার রাতে ইমাম মটরসাইকেল করে যাচ্ছেলেন এমন সময় ঘাতক বাসটি পিছন থেকে এস ধাক্কাদেয়।

ঘটনার পর গুরুতর অবস্থায় ইমামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

এআই