ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) দুই আসামী মৃত্যুবরণ করেছেন। তারা হলেন, কয়েদি মনসুর মোল্লা (৬০) ও হাজতি সুবাস নন্দি (৪৭)।

মনসুর মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এবং সুবাস ১১টার দিকে মৃত্যুবরণ করেন।

বুধবার ভোরে কারারক্ষী জাকারিয়া আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মনসুর মোল্লা সাতক্ষীরা সদর থানার মাদক মামলার আসামী।

খুলনা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় করাগারের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। রাত সাড়ে দশটার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সুবাস নন্দি কোতয়ালী থানার বিষ্ফোরক মামলার আসমী। অসুস্থ হয়ে পড়লে তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১১ টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এআই