বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী বাসের (দোলা পরিবহন) চাপায় ঘটনাস্থলেই ভ্যানের ৪ যাত্রী নিহত হয়েছেন। এসময় মুমূর্ষু অস্থায় একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সোমবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই একই পরিবারের বলে শোনা যাচ্ছে। তবে তাদের কারো নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা এ ভয়াবহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ফকিরহাট ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
এমএনজে





