চট্টগ্রামে বিমানবন্দর সড়কে তেলবাহী লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রুবি সিমেন্টের কারখানা এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুর সদরের ছালনা এলাকার ফারুক শেখের ছেলে আল আমিন (২১) ও একই এলাকার শহীদ শেখের ছেলে রাব্বি শেখ (১৭)। নিহত দু’জন সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, মোটরসাইকেল আরোহী দুই যুবককে তেলবাহী একটি লরি ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আল আমিন মারা যান।
গুরুতর আহত অবস্থায় রাব্বি শেখ নামে আরেক মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাসুম/এমআর





