গাইবান্ধা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু (৫৫) এবং তার ছেলে গোলাম আজমকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিনগত রাত ১০টার দিকে জেলার পলাশবাড়ী উপজেলা সদরের মহেশপুর (বিটিসি মোড়) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, নজরুল ইসলাম লেবু নাশকতা-সহিংসতার ঘটনায় দায়ের দুই ডজন মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গোপন খবর পেয়ে রাতে রংপুর-ঢাকা মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে করে পলাশবাড়ী শহরে আসার পথে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে বিভিন্নস্থানে অভিযান চালানো হয় বলেও জানান মজিবুর রহমান।
সম্প্রতি, জামায়াত নেতা নজরুল ইসলামকে জেলার পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি পলাশবাড়ী উপজেলা জামায়াতের সাবেক আমির এবং স্থানীয় মেরীরহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ।
এআর





