খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইচছড়িতে চাঁদা অাদায়কালে সাত রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তলসহ ইউপিডিএফ’র এক সন্ত্রাসীকে অাটক করেছে নিরাপত্তা বাহিনী। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাইচছড়ি বাজার থেকে তাকে অাটক করা হয়। আটককৃত ব্যাক্তির নাম যতীন ত্রিপুরা(৩২)। সে থলিবাড়ী গ্রামের কালি বন্ধু ত্রিপুরার(ওয়ার্ড কমিশনার) ছেলে।

নিরাপত্তা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, যতীন ত্রিপুরা দীর্ঘ দিন ধরে মাইচছড়ি বাজারে চাঁদা অাদায় করে অাসছিল। সোমবার মহালছড়ির মাইচছড়ি বাজারে চাঁদা অাদায় করতে অাসলে তাকে হাতে নাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সাত রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। এসময় চাঁদা আদায়ের কাজে ব্যবহৃত মটরসাইকেলটি জব্দ করা হয়।
আবু বকর ছিদ্দিক/জেড