রাজধানীতে বিহঙ্গ পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হন।
বুধবার বিকাল সোয়া ৩ টায় নীলক্ষেত এলাকায় বিহঙ্গ পরিবহণের যাত্রীবাহী বাসটিতে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে মিরপুরের দিকে যাচ্ছিল। নীলক্ষেত মোড়ের কাছাকাছি আসতেই আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় ব্যবসায়ীরা বালু ও পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ সময় যাত্রীরা তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত হোসেন জানান, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
নিউমার্কেট থানার এসআই রশিদ জানান, বিহঙ্গ পরিবহণের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ দগ্ধ হয়নি। কেউ আটকও হয়নি।
এমকে





