সাতক্ষীরার তালা উপজেলায় কুমিরা মোটরসাইকেল স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে শাহাজাহান (৪০) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শাহাজাহান তালা উপজেলার ধানদিয়া গ্রামের মৃত গহর সরদারের ছেলে।
পুলিশ বলছে, শাহাজাহান আন্তজেলা ডাকাত দলের সদস্য। রাতে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টাকালে সংঘর্ষে শাহাজাহান গুলিবিদ্ধ হন। শাহাজাহানকে আটক করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাটকেলঘাটা থানার অফিসার ইন চার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, রাতে ৮/১০ জন ডাকাত কুমিরা মোটরসাইকেল স্ট্যান্ড এলাকায় গাছের গুড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।
এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ডাকাতরা। পুলিশও পাল্টা গুলি করলে শাহাজাহানের ডান পায়ে গুলিবিদ্ধ হন।
তবে অন্যারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও চাপাতি উদ্ধার করা হয়েছে।
কেএইচ





