রাজধানীর মিরপুর-১ এর ডেসকো বিদ্যুৎ অফিসে ট্রান্সমিটার বিস্ফোরিত হয়ে সাজ্জাদ হোসেন (১৮), রকিবুল (২৬) ও মো. জনি (১৯) নামে তিন বিদ্যুতকর্মী দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, বিস্ফোরণে সাজ্জাদের ২২ শতাংশ, রকিবুলের ৭৬ শতাংশ ও জনির শরীরের ২৬ শতাংশ পুড়ে গেছে। রকিবুলের বর্তমান অবস্থা আশঙ্কাজনক, তবে বাকি দু’জনও আশঙ্কামুক্ত নন।
দগ্ধদের মধ্যে সাজ্জাদ ও রকিবুল হেলপার এবং জনি মিস্ত্রি হিসেবে ডেসকো অফিসে কাজ করেন।
এএইচ





