বরিশাল বাবুগঞ্জের রামপট্টি এলাকায় বাসের চাপায় মনির নামের পুলিশের এক এএসআই নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সাতক্ষিরা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা এম এম পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়। মনির বরিশাল বিমানবন্দর থানায় কর্মরত ছিলেন।
বরিশাল বিমাবন্দর থানার এএসআই অতুল চন্দ্র দাস জানান, নিহত মনির বরিশাল-ঢাকা মহাসড়কের দোয়ারিকা রামপট্টি এলাকায় সড়কে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন।
গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাতক্ষিরা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা এমএম পরিবহনের একটি বাস দ্বায়িত্ব পালনরত অবস্থায় মনিরকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যান।
নিহত মনিরের বাড়ি পটুয়াখালী বলে জানা গেছে। দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
এসএইচ





