শতাধিক নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জের সংসদ সদস্য ও আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমান সিলেটে এসেছেন।

শনিবার সন্ধ্যায় শাহজালালের (রহ.) মাজারে দেড় ঘণ্টা অবস্থান করেন। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা তার এই সফরের ব্যাপারে কিছুই জানেন না।

মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুল বলেন, ‘শামীম ওসমান সিলেট এসেছেন তা আমি দরগা কর্তৃপক্ষের কাছ থেকে শুনেছি।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হযরত শাহজালালের (রহ.) মাজারে ৬৯৫তম ওরস শুরু হচ্ছে সোমবার। আর ওরস উপলক্ষেই সিলেটে এসেছে শামীম ওসমান। তিনি শতাধিক নেতাকর্মী নিয়ে এসেছেন। ওরসের শিরনীর জন্য দু’টি গরুও দান করেছেন।

সন্ধ্যায় দুই ঘণ্টা মাজারে অবস্থানকালে তিনি নামাজ আদায় করেন ও ইবাদ বন্দেগি করে সময় কাটান।

শামীম ওসমানের সিলেটে আসা প্রসঙ্গে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসদ উদ্দিন বলেন, ‘শামীম ওসমানে সিলেট সফর সম্পর্কে আমার জানা নেই।’

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর