বগুড়ার শাজাহানপুরে ট্রাকচাপায় শহিদুল ইসলাম (৩৪) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
বুধবার সকাল ১০টার দিকে শাজাহানপুর উপজেলার চাঁচাইতারা এলাকার একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। শহিদুল ইসলাম বাগবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
শাজাহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কালাচাঁদ রাইজিংবিডিকে বলেন, স্কুলে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকচাপায় ঘটনাস্থলেই শহিদুল ইসলাম নিহত হন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এমএনজে





