গাজীপুরের কালিয়াকৈরে বাসের ধাক্কায় ফজল মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন রিকশার ৩ যাত্রী।শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজল মিয়া (৩৫) কুড়িগ্রাম জেলার রাজিবপুরের খাজাইপাড়া গ্রামের কাজিমউদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে স্কুলছাত্র সোনাই মিয়াকে নিয়ে দুলারী বেগম ও স্বরস্মতি রানী রিকশায় করে লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। এ সময় কালিয়াকৈর পরিবহনের একটি বাস পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক মারা যায় এবং রিকশার তিন যাত্রী আহত হয়।

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার মনজিয়া আক্তার দুর্ঘনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইআর