মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরসিএল মোড়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১২ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বরংগাইল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আহসান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী যাত্রীসেবা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ওই বাসের ১১ যাত্রী আহত হন। এছাড়া এক যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন।

স্থানীয়দের সাহায্যে বাসের বডি কেটে তাকে উদ্ধার করে উথুলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত বাকিদেরও একই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয় বলে জানান এসআই।

কেএইচ