চোরাইপথে ভারত থেকে গরু আনতে গিয়ে জেলার সাপাহার উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর নির্যাতনে দুই বাংলাদেশী আহত হয়েছেন।

উপজেলার করমুডাঙ্গা সীমান্তে সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— উপজেলার করমুডাঙ্গা গ্রামের আসলাম আলীর ছেলে রমজান আলী (৩২) ও একই গ্রামের মোস্তফা মণ্ডলের ছেলে ফাইজুল ইসলাম (২৮)।

আহতদের পরিবার জানায়, তারা দু’জন মিলে ভোরে করমুডাঙ্গা সীমান্তের ২৩৮/২৩৯ নম্বর পিলারের মাঝামাঝি সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়।

এ সময় বিএসএফ সদস্যরা টের পেয়ে ধাওয়া করে তাদের ধরে ফেলে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। সকালে আহত অবস্থায় তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে বিএসএফ।

পত্নীতলা-১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান জানান, ভারতে গরু চুরি করতে গেলে ভারতীয় গ্রামবাসী তাদের ধরে পিটিয়ে আহত করে। পরে তাদের দেশে ফিরিয়ে দিলে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এমকে