প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন তিনি।
বৃহস্পতিবার (২২ আগস্ট) প্রধান উপদেষ্টা এই নিয়োগ দিয়েছেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
বিশেষ সহকারী হিসেবে আব্দুল হাফিজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন।
এফএইচ





