পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী ভারতে গেছেন।
শনিবার (০৭ ডিসেম্বর) ঢাকা ত্যাগ করেন তিনি। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।
সফরকালে নৌপ্রধান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, দেশটির চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান ও সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত, নৌবাহিনী প্রধান এডমিরাল করম্বির সিং, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়াও তিনি দেশটির প্রতিরক্ষা সচিব অজয় কুমার, সাউদার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ভাইস এডমিরাল অনিল কুমার চাওলা, ইস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ভাইস এডমিরাল অতুল কুমার জৈন এর সাথেও সৌজন্য সাক্ষাত করবেন। পাশাপাশি তিনি ভারতের ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, দেশটির নৌবাহিনী বিভিন্ন জাহাজ ও প্রশিক্ষণ ঘাঁটিসহ কোচিন শীপইয়ার্ড পরিদর্শন করবেন।
নৌপ্রধানের এ সফরের মধ্য দিয়ে প্রতিবেশী বন্ধুপ্রতিম দেশ ভারত ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যকার পেশাগত সম্পর্ক উন্নয়নসহ প্রশিক্ষণ ও বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে। উল্লেখ্য, ভারত সফর শেষে নৌপ্রধান আগামী ১২ ডিসেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যায়। বিজ্ঞপ্তি
এমবি





