ফরিদপুরে জামাইয়ের বাড়ি বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন মুন্নু মোল্লা (৬০) নামে এক ব্যক্তি।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কলিমাঝি গ্রামে জামাই আইয়ুব আলীর বাড়িতে বৃহস্পতিবার (২৬ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুন্নু মোল্লা গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পারুলিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় লিপি বেগম নামে এক নারী আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, আইয়ুব আলীর বাড়ির উঠানের ওপর দিয়ে প্রতিবেশী হাসিনা বেগমের বাড়িতে বিদুতের অবৈধ সংযোগ নেওয়া হয়েছে। ওই বিদ্যুতের লাইন লিক করে পুরো তার বিদ্যুতায়িত হয়ে ছিল। এ সময় মুন্নু মোল্লা ওই তার ধরলে তিনি বিদুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে প্রতিবেশী লিপি বেগম এগিয়ে এলে তিনিও বিদুৎস্পৃষ্ট হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন বলেন, ঘটনাটি দুঃখজনক। মৃত মুন্নু মোল্লার মরদেহ তার গ্রামের বাড়িতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পারুলিয়া গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ওএফ