ভোলার চরফ্যাশনের চর ফকিরার ৬নং ওয়ার্ডে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা ৩০/৩২ বছর বয়সী এক ব্যক্তির ভাসমান লাশ পাওয়া গেছে। বন বিভাগের কেওড়া বাগানের গাছের সাথে আটকে রয়েছে ওই লাশ। 

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আবু জাহের ও আলাউদ্দিন জানায়, শনিবার ভোরে জেলেরা চর ফকিরা ৬নং ওয়ার্ডস্থ বনবিভাগের কেওড়া বাগান সংলগ্ন মেঘনা নদীর কিনারায় মাছ ধরতে যায়। এসময় তারা কেওড়া বাগানের গাছের সাথে আটক অবস্থায় ভাসমান অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ দেখতে পায়। জেলেরা স্থানীয় চৌকিদারের মাধ্যমে শশীভূষণ থানা পুলিশকে অবহিত করে।

শশীভূষণ থানা পুলিশের এস, আই জালাল হোসেন জানান, ভাসমান লাশের বিষয়ে স্থানীয়ভাবে খবর পেয়েছি। লাশটি উদ্ধারের জন্য পুলিশ পাঠিয়েছি।

ঢাকা, ২৮ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস