বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর রামপুরার নোমান গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। তারা অবস্থান কর্মসূচি পালন করছে বলে জানিয়েছেন। শ্রমিকদের অবরোধে রামপুরা ডিআইটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের রামপুরা অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে করে এই রোড দিয়ে চলাচলকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে রামপুরার আবুল হোটেলের সামনে শ্রমিকরা এই অবরোধ কর্মসূচি পালন করছেন।
শ্রমিকরা অবরোধ কর্মসূচি থেকে বলেন, ' দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
শ্রমিকরা জানিয়েছেন, তাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। মালিক আমাদের টাকা না দিয়ে শুধু আশ্বাস দিচ্ছে। গত সপ্তাহে আমরা একদিন রাস্তয় নেমেছিলাম। দাবি পূরণ না হওয়ায় আজও রাস্তয় নেমেছি।
এমআর





