প্রয়াত লেখক হুমায়ুন আজাদের ছেলে ব্লগার অনন্য আজাদ প্রাণভয়ে দেশ ছেড়ে জার্মানিতে চলে গেছেন বলে জানিয়েছেন তার পরিবারের একটি সুত্র।গত সপ্তাহে তিনি বাংলাদেশ ত্যাগ করেন।

বাংলাদেশ ছেড়ে যাওয়ার কারণ জানিয়ে তার ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেন, জীবন বাঁচাতেই অনন্য আজাদ জার্মানিতে স্কলারশিপ নিয়ে চলে গেছেন। যাওয়ার পর দেশে তার বন্ধুদের ফোনে এ কথা জানিয়েছেন।

অভিযোগ রয়েছে, তিনি জঙ্গিদের ব্লগার হিটলিস্টের পরবর্তী টার্গেট ছিলেন। তাকে হত্যার হুমকি দেয়া হয়েছিল।
 
একইভাবে হত্যার হুমকি পেয়ে আরেক ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী মাহমুদুল হক মুন্সি বাঁধন গত কয়েকমাস ধরে চাকরি ছেড়ে স্বেচ্ছায় গৃহবন্দি জীবন বেছে নিয়েছেন।

এআই/ইআর