ঝিনাইদহ জেলখানায় দুই কয়েদির সংঘর্ষে আহত রেজাউল ইসলাম (৪০) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত রেজাউল হত্যা মামলার আসামি ছিল। সে জেলার শৈলকুপা উপজেলার ছোট মৌকড়ি গ্রামের ওয়াদুদ বিশ্বাসের ছেলে।
ঝিনাইদহ জেলখানার জেল সুপার গোলাম হোসেন জানান, নিহত রেজাউল ইসলামের সাথে নারী ও শিশু নির্যাতন মামলার আরেক আসামি শহীদুল ইসলামের সংঘর্ষ হয় ৫ সেপ্টেম্বর। সংঘর্ষে আহত রেজাউলকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তার অবস্থার অবনতি হলে এক দিন (৬ সেপ্টেম্বর) পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সে মারা যায়।
এমএনজে





