রাজধানীর উত্তরায় ফেন্সিডিলসহ মিনা নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ। উত্তরার আব্দুল্লাহপুর থেকে মঙ্গলবার সন্ধ্যায় ১০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে পুলিশ।
ওই তরুণীর বাড়ি তুরাগ থানার দিয়াবাড়ী এলাকায়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার উপ পরিদর্শক (এসআই) মধু সূধন পান্ডে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল্লাহপুর এলাকা থেকে মিনাকে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছ। পুলিশের অভিযোগ সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
ঢাকা, ১৭ জুন, (টাইমনিউজবিডি.কম) জেইউ





