সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে ট্রাকচাপায় সুজ্জাত আহমদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে ভোলাগঞ্জ-কোম্পানীগঞ্জ সড়কের পাড়ুয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রবীর মিত্র নামে আরো একজন আহত হয়েছেন। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুজ্জাত আহমদ উপজেলার পাড়ুয়া মাঝপাড়ার বাসিন্দা।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ জানান, ট্রাকচাপায় নিহত যুবকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।





