লোহাগাড়ায় ১৯ দিনব্যাপী ৪৭ তম চুনতি সীরাতুন্নবী (সা.) মাহফিল আজ শুক্রবার বাদ জুমা থেকে শুরু হচ্ছে।

উপজেলার চুনতির শাহ্ মঞ্জিলে ১৩ একর আয়তনবিশিষ্ট সীরত ময়দানে জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে আগামী ১৯ ডিসেম্বর ফজরের নামাজের পূর্বে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ সীরাতুন্নবী (সা.) মাহফিলের সমাপ্তি ঘটবে।

মাওলানা হাফেজ আহমদ (রা.) শাহ চুনতি কর্তৃক প্রবর্তিত এ সীরাত মাহফিল ১৯৭২ সাল থেকে শুরু হয়ে ৪৭ বছর ধরে চলছে।

১৯ দিনব্যাপী এ মাহফিলে প্রতি বছরের ন্যায় এ বছরও দেশের বিশিষ্ট ওয়ায়েজিন ও ইসলামী চিন্তাবিদরা অংশগ্রহণ করবেন। এ সীরতুন্নবী (সা.) এর শুভ উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মো. নেজামুদ্দীন নদভী।

সভাপতিত্ব করবেন চুনতি শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোজাহের হোছাইন।
জেড