পঞ্চগড় জেলা জামায়াতের আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক এবং বিএনপি কর্মী বাবু ও বকুলকে আটক করেছে পুলিশ। এদের সবার বাড়ি জেলা শহরে।

সোমবার দুপুরে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পঞ্চগড় থানার অফিসার ইন চার্জ (ওসি) মফিউল গণি জানান, দুপুরে অভিযান চালিয়ে জামায়াতের আমীর ও বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে।

কেএইচ