রাজশাহী সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি তরিকুল আলম পল্টু আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
নগর আওয়ামী লীগ কার্যালয়ে মঙ্গলবার রাত ৯টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি যোগদান করেন।
তরিকুল আলম পল্টু পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ রায় হত্যাসহ বেশ কয়েকটি মামলার চার্জশিটভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন জানান, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তরিকুল আলম পল্টু আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন জানান, পুলিশের হয়রানি থেকে বাঁচতে নেতাকর্মীরা দলত্যাগ করছেন।
এএইচ





