ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালসহ ৪উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিন্মমানের ওষুধ ও মেডিকেল সার্জিক্যাল রি-এজেন্ট(এমএসআর) সরবরাহে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

রোববার ঠাকুরগাঁও সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এ অভিযোগ করেন-স্বাস্থ্যসেবা কমিটির সদস্য দীপক কুমার রায়। এ সভায় স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, সিভিল সার্জন ডাঃ আবু মো: খয়রুল কবিরসহ স্থাস্থ্য সেবা কমিটির অন্যান্য সদস্য ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযোগে জানা গেছে, চলতি অর্থবছরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও ৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জন্য ওষুধ ক্রয় ও মেডিকেল সার্জিক্যাল রি- এজেন্ট (এমএসআর) সবরাহে ৩ কোটি টাকার দরপত্র আহবান করা হয়। কিন্তু সর্বনিন্ম দরদাতাকে কার্যাদেশ না দিয়ে পছন্দের ঠিকাদারকে কাজ দেয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৪৫ লাখ টাকা অপচয় হচ্ছে এমন অভিযোগ তোলে জেলা স্বাস্থ্য সেবা কমিটির সদস্য দীপক কুমার রায়।

অপরদিকে ওষুধ সরবরাহে তালিকায় নিন্মামনের দুটি ওষুধ থাকায় তদন্ত টিম গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। কমিটির সদস্যরা হলেন: ডা: তোজাম্মেল হোসেন, ডা: শাহজাহান নেওয়াজ ও ডা: আব্দুল জব্বার।

ওষুধ ক্রয় কমিটির এক সদস্য বলেন, নীতিমালা মেনে ওষুধ সরবরাহ হচ্ছে। একটি মহল ঠিকাদারী কাজ না পেয়ে অপপ্রচার করছে।

নিন্মামনের ওষুধের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: আবু মো: খয়রুল কবির বলেন, যে কোম্পনীর মালামাল দেওয়ার কথা তা দেয়নি। নিন্মামনের হওয়ায় ক্রয় কমিটি তা নেয়নি।

পারভেজ/জারিফ