আগামী ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারীবর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতর জানায়, সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৩৯ মিনিটে।

আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এ সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, অন্ধ্র-উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপটি অবস্থান করছে।

মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর