জয়পুরহাটে একটি যাত্রীবাহী বাসে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে উজ্জল কুমার মোহন্ত (৩৭) নামের এক বাসযাত্রী নিহত হয়েছেন। রোববার বিকালে জেলার ক্ষেতলাল-মোলামগাড়ী সড়কের করিমপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জনকল্যাণ পরিবহনের একটি বাসে ২টি মোটরসাইকেলযোগে পেট্রলবোমা ও ককটেল ছুড়ে দুর্বৃত্তরা। এতে বাসটি রাস্তার পাশে পড়ে যায়। এ সময় বাসের যাত্রী উজ্জল কুমার মোহন্ত (৩৭) মাথায় আঘাত পান। গুরুতর আহত মোহন্তকে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত যাত্রী উজ্জ্বল জয়পুরহাট শহরের বাসিন্দা।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, এ ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশ। আটকদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হবে।

এএইচ