খাগড়াছড়ি জেলার অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যেগে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১টায় মাদ্রাসার হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবদিন এর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো: ইউছুফ, মো: আনিসুর রহমান প্রমুখ।
অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা পর পর দুইবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে। তাছাড়া প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্ঠায় বছরের প্রথম থেকেই বিজ্ঞান বিভাগ চালু হয়েছে। শিক্ষার মান উন্নয়ন হয়েছে।
এসময় আগামী দিনে কৃতিত্বের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ও মাদ্রাসার সুনাম রক্ষার্থে সকল অভিভাবক ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগীতা কামনা করেন বক্তারা।
সমাবেশে অংশ নিয়ে মাদ্রাসার কল্যাণে অভিভাবকগণ বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
অভিভাবক সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার পিটিএ কমিটির সভাপতি কাজী মফিজুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য আনিসুর রহমান, জাহাঙ্গির আলম, মো: আবু তাহের, মাদ্রসার শিক্ষক মাওলানা খুরশেদুল আলম, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা জামাল উদ্দিন, মো: বাবুল হক প্রমুখ।
এবি সিদ্দিক





