রাজধানীতে পৃথক তিনটি অভিযান চালিয়ে ডাকাত ও ভুয়া ডিবিসহ ১৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার দিবাগত রাতে তাদের আটক করা হয় বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি-মিডিয়া) মুনতাসিরুল ইসলাম।

তিনি বলেন, এসময় তাদের কাছ থেকে ২টি গাড়ি, হ্যান্ডকাফ, পিস্তল, ৩টি বুলেট ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বেলা ১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান মুনতাসিরুল।

এমআর/ এআর