রাজধানীর কল্যাণপুর বাস কাউন্টারে শ্যামলী পরিবহন বাসের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় দু'রাউন্ড তাঁজা গুলিসহ ১টি স্যুটার গান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যটালিয়ন (র‌্যাব-২)।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-২ এর একটি দল এগুলো উদ্ধার করেছে।

র‌্যাব-২ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মারুফ আহমেদ টাইমনিউজবিডিকে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন তথ্যের ওপর ভিত্তি করে এগুলি উদ্ধার করা হয়। ওই তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল কল্যাণপুর বিআরটিসি ডিপোর মার্কেটের শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে রাস্তার উপর অবস্থান নেয়।

এ সময় মেহেরপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের ঢাকা মেট্টো ব-১১৬৪৪৯ বাসে অভিযান চালিয়ে সিটের নিচে রক্ষিত আমের বস্তার মধ্যে থেকে অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এমআর/এমকে