নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড় ও এর আশপাশ এলাকাতে কোন প্রকার বাধা প্রতিবন্ধকতা ছাড়াই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে সজীব। স্থানীয় একাধিক ব্যক্তি প্রভাবশালীদের ম্যানেজ করে এই ব্যবসা চালাচ্ছে সে।

এলাকাবাসি জানান, পুলিশের খাতায় নাম থাকা একাধিক মামলার আসামি মিন্নত আলীর ছেলে সজীব জল্লারপাড় এলাকায় ঘুরে ঘুরে ইয়াবা ও ফেন্সিডিল বিক্রি করতো।

পরে সজীব জড়িয়ে পড়ে ছিনতাই ও ডাকাতি কাজে। গত ২০১৩ সালে ১০ জুলাই জল্লারপাড় এলাকায় টানবাজারের সুতা ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগের পর সে আত্মগোপনে চলে যায়।

এলাকাবাসি মুরুব্বী কয়েকজন জানান, কয়েক বছর আত্মগোপনে থাকার পর আবার এলাকায় ফিরে এসে সজীব ইয়াবা ও ফেন্সিডিল ব্যাবসা পুরোদমে চালু করেছে।

সে জল্লারপাড় এলাকায় প্রকাশ্যেই ইয়াবা ও ফেন্সিডিল বিক্রি করে বেড়াচ্ছে। তার এই ব্যাবসায় সেলসম্যান হিসেবে কাজ করছে শান্ত, অন্তু, পারভেজ, গাজীসহ আরো কয়েকজন যুবক।

সদর মডেল থানার উপ-পরিদশক (এসআই) উত্তম কুমার জানান, জল্লারপাড় এলাকাতে সজীব নামের এক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের কথা শুনতে পেরেছি। ইতোমধ্যে তার বিরুদ্ধে থাকা একটি ডাকাতি মামলা আমি তদন্ত করেছি। সে ডাকাতির সাথে জড়িত।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহীন শাহ পারভেজ জানান, অপরাধী যত শক্তিশালী হউক তার কোন ছাড় নেই।


জেড/কাইয়ুম