সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতসহ মোট ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, নাশকতা এড়াতে পুলিশের পাশাপাশি জেলায় র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

কেএইচ