২০দলীয় জোটের ডাকা অর্নিদিষ্টকালের হরতাল-অবরোধে সকল ধরণের সহিংসতা এড়াতে নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক চেয়ারম্যানসহ বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি সমর্থক আবু হানিফ, তার ছেলে কমলসহ বিএনপির ৫ ও জামায়াতের ১ নেতাকর্মী।

জেলা পুলিশ কন্ট্রল সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে অবরোধ ও হরতালে বিভিন্ন সময় নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

এমকে