মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে আনিসুর রহমান (৪০) নামে ১ যুবক নিহত হয়।

নিহত আনিস কাজলী মর্তুজাপুর গ্রামের হারুন মিয়ার ছেলে। এ সময় কমপক্ষে আরো ১৫ জন আহত হয়। এর মধ্যে ইসলাম মোল্যা (৩৮), সিদ্দিক মোল্ল্যা (৫০) ও কুদ্দুস মোল্যা(৩৫) নামে তিন জনকে গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আনিসের ভাই জিয়ারুল মোল্যা জানান, গ্রামীণ আধিপত্য বিস্তার নিয়ে ওই এলাকার নুরুল মোল্যা ও পবন হোসেনের গ্রুপের মধ্যে সংঘাত চলছিল। আজ সকাল ৯টার দিকে পবন গ্রুপের লোকজন আনিস ও তার দুই ভাইকে পেয়ে হামলা চালায়।

এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে আনিস ও তার দুই ভাই আহত হয় । গুরুতর আহত অবস্থায় তাদেরকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক ডা. পরিক্ষিত পাল আনিসকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিন জনের অবস্থা আশংকা জনক।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবর রহমান জানান, গ্রামীণ বিরোধের জের ধরে উভয় পক্ষে প্রায় ১ হাজার মানুষ সংঘাতে জড়িয়ে পরে। এ সময় প্রতিপক্ষের আঘাতে আনিসসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।

সংঘর্ষের পর মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম তারেক ঘটনা স্থালে ছুটে আসেন। তিনি সাংবাদিকদের কে জানান, আমি ঘটনা শোনার পরপই সংঘর্ষের স্থানে ছুটে এসেই লুট তরাজ বন্ধ করার চেষ্টা করছি। অতিরিক্ত ফোর্স্ মোতায়ন করা হয়েছে। এখানে যাতে পুনরায় সংঘর্ষ, ভাংচুর, লুটপাট না হয় সে দিকে সদয় দৃষ্টি রাখছি।

সাইফুল্লাহ্/এএস