একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর সঙ্গে দেখা করতে তাঁর পরিবারের সদস্যরা কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

আজ (শনিবার) বেলা ১ টা ৩০ মিনিটে মিরপুরের বাসা থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে যাত্রা করেন পরিবারের সদস্যরা।

এর আগে বিকেল সাড়ে ৩টায় সাক্ষাতের সময় দেয় কারা কর্তৃপক্ষ।

বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

এসএ/এসএম